WBBSE Class 7 Math Solution || Ganit Prabha VII solution || কষে দেখি 1.3 সমাধান || পূর্বপাঠের পুনারালোচনা || WBBSE Class 7 Chapter 1 Solution
Table of Contents/সুচিপত্র
ToggleWBBSE Class 7 Math Solution
Ganit Prabha VII solution
কষে দেখি 1.3 সমাধান
পূর্বপাঠের পুনারালোচনা (পূর্ণসংখ্যার যোগ-বিয়োগ)
WBBSE Class 7 Chapter 1 Solution
1. নীচের সংখ্যারেখা থেকে মান নির্ণয় করি :
(i) (+6) + (+3) = + (6 + 3) = +9
(ii) (+3) + (+6) = + (3 + 6) = +9
(iii) (+2) + (-2) = 2 – 2 = 0
(iv) (-4) + (+4) = -4 + 4 = 0
(v) (+3) + (-6) = +3 – 6 = -3
(vi) (+3) – (-6) = +3 + 6 = +9 (বিয়োগ চিহ্ন থাকলে ভিতরের চিহ্ন পাল্টে যোগ করতে হয়)
(vii) (+6) – (-9) = +6 + 9 = +15
(viii) (-6) + (-3) = – (6 + 3) = -9
(ix) (-6) + (-5) = – (6 + 5) = -11
(x) (-4) – (-4) = -4 + 4 = 0
2. সংখ্যারেখা এঁকে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখাই।
সমাধান:
যোগের বিনিময় নিয়ম হলো: a + b = b + a
উদাহরণস্বরূপ আমরা (+3) এবং (+4) নেব।
প্রথম ক্ষেত্রে: (+3) + (+4) = +7
দ্বিতীয় ক্ষেত্রে: (+4) + (+3) = +7
যেহেতু উভয় ক্ষেত্রেই ফলাফল +7, তাই পূর্ণসংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে।
3. সংখ্যারেখা এঁকে উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখি।
সমাধান:
বিয়োগের বিনিময় নিয়ম হলো: a – b = b – a
উদাহরণস্বরূপ আমরা (+5) এবং (+2) নেব।
প্রথম ক্ষেত্রে (LHS): (+5) – (+2) = 5 – 2 = +3
দ্বিতীয় ক্ষেত্রে (RHS): (+2) – (+5) = 2 – 5 = -3
যেহেতু +3 এবং -3 সমান নয়, তাই পূর্ণসংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না।
4. নিজেরা সংখ্যারেখার সাহায্যে যাচাই করি —
(i) (+2) + {(+3) + (+5)} = {(+2) + (+3)} + (+5)
যাচাই:
বামপক্ষ (LHS) = (+2) + {+3 + 5} = (+2) + (+8) = +10
ডানপক্ষ (RHS) = {+2 + 3} + (+5) = (+5) + (+5) = +10
যেহেতু বামপক্ষ = ডানপক্ষ, তাই এটি সত্য (যোগের সংযোগ নিয়ম মেনে চলে)।
(ii) (-8) + {(-2) + (+6)} = {(-8) + (-2)} + (+6)
যাচাই:
বামপক্ষ (LHS) = (-8) + {-2 + 6} = (-8) + (+4) = -8 + 4 = -4
ডানপক্ষ (RHS) = {-8 – 2} + (+6) = (-10) + (+6) = -10 + 6 = -4
যেহেতু বামপক্ষ = ডানপক্ষ, তাই এটি সত্য (যোগের সংযোগ নিয়ম মেনে চলে)।
(iii) (+2) – {(+3) – (-5)} ≠ {(+2) – (+3)} – (-5)
যাচাই:
বামপক্ষ (LHS) = (+2) – {3 + 5} = (+2) – (+8) = 2 – 8 = -6
ডানপক্ষ (RHS) = {2 – 3} – (-5) = (-1) + 5 = +4
যেহেতু -6 ≠ +4, তাই বামপক্ষ ≠ ডানপক্ষ।
প্রদত্ত সম্পর্কটি সত্য (বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না)।
(iv) (-8) – {(-2) – (+6)} ≠ {(-8) – (-2)} – (+6)
যাচাই:
বামপক্ষ (LHS) = (-8) – {-2 – 6} = (-8) – (-8) = -8 + 8 = 0
ডানপক্ষ (RHS) = {-8 + 2} – (+6) = (-6) – 6 = -12
যেহেতু 0 ≠ -12, তাই বামপক্ষ ≠ ডানপক্ষ।
প্রদত্ত সম্পর্কটি সত্য (বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না)।