KRM Modern Math Education

Ganit Prabha Class 6 কষে দেখি — 9 (ষষ্ঠ শ্রেণি)

কষে দেখি — 9 (শতকরা)

1. নীচের চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করার চেষ্টা করি—
সমাধান:
(i) মোট 100টি ছোটো ঘরের মধ্যে 14টি ঘর রঙ করা হয়েছে।
ভগ্নাংশ = 14 100 = 14%

(ii) মোট 100টি ছোটো ঘরের মধ্যে 24টি ঘর (2টি পূর্ণ স্তম্ভ এবং 4টি ঘর) রঙ করা হয়েছে।
ভগ্নাংশ = 24 100 = 24%

(iii) মোট 100টি ছোটো ঘরের মধ্যে 8টি ঘর রঙ করা হয়েছে।
ভগ্নাংশ = 8 100 = 8%

(iv) বৃত্তটিকে সমান 5 ভাগে ভাগ করে তার 2 ভাগ রঙ করা হয়েছে।
ভগ্নাংশ = 2 5
শতকরায় প্রকাশ = 2 5 × 100% = 2 × 20% = 40%

(v) আয়তক্ষেত্রটিকে সমান 5 ভাগে ভাগ করে তার 2 ভাগ রঙ করা হয়েছে।
ভগ্নাংশ = 2 5
শতকরায় প্রকাশ = 2 5 × 100% = 2 × 20% = 40%

(vi) বৃত্তটিকে সমান 8 ভাগে ভাগ করে তার 2 ভাগ রঙ করা হয়েছে।
ভগ্নাংশ = 2 8 = 1 4
শতকরায় প্রকাশ = 1 4 × 100% = 25%


2. নীচের সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি—
সমাধান:
(i) 45 50 = 45 50 × 100% = 45 × 2% = 90%

(ii) 9 10 = 9 10 × 100% = 9 × 10% = 90%

(iii) 33 300 = 33 300 × 100% = 33 3 % = 11%

(iv) 1 2 5 = 7 5 = 7 5 × 100% = 7 × 20% = 140%

(v) 4 3 8 = 35 8 = 35 8 × 100% = 875 2 % = 437.5% (বা 437 1 2 %)


3. নীচের দশমিক ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি —
সমাধান:
(i) 0.6 = 0.6 × 100% = 60%
(ii) 0.02 = 0.02 × 100% = 2%
(iii) 0.57 = 0.57 × 100% = 57%
(iv) 1.21 = 1.21 × 100% = 121%
(v) 0.003 = 0.003 × 100% = 0.3%


4. নীচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি :
সমাধান:
(i) 10% = 10 100 = 1 10

(ii) 70% = 70 100 = 7 10

(iii) 15% = 15 100 = 3 20

(iv) 257% = 257 100 = 2 57 100

(v) 33 1 3 % = 100 3 % = 100 3 × 1 100 = 1 3


5. নীচের শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি —
সমাধান:
(i) 61% = 61 100 = 0.61
(ii) 3% = 3 100 = 0.03
(iii) 105% = 105 100 = 1.05
(iv) 1.26% = 1.26 100 = 0.0126
(v) 0.07% = 0.07 100 = 0.0007


6. নীচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাই —
সমাধান:
(i) 1 2 , 1 4 , 3 5
1 2 = 1 2 × 100% = 50%
1 4 = 1 4 × 100% = 25%
3 5 = 3 5 × 100% = 60%
যেহেতু 25% < 50% < 60%, তাই ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই: 1 4 , 1 2 , 3 5

(ii) 2 5 , 13 25 , 7 10
2 5 = 40%
13 25 = 52%
7 10 = 70%
যেহেতু 40% < 52% < 70%, তাই ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই: 2 5 , 13 25 , 7 10

(iii) 1 2 5 , 1 1 2 , 1 9 10
1 2 5 = 7 5 = 140%
1 1 2 = 3 2 = 150%
1 9 10 = 19 10 = 190%
যেহেতু 140% < 150% < 190%, তাই ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই: 1 2 5 , 1 1 2 , 1 9 10

(iv) 0.02, 0.15, 0.6
0.02 = 2%
0.15 = 15%
0.6 = 60%
যেহেতু 2% < 15% < 60%, তাই ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই: 0.02, 0.15, 0.6


7. (i) 15 টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম। মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম দেখি।
সমাধান:
লজেন্স নিলাম = 3 15 অংশ。
শতকরা পরিমাণ = 3 15 × 100% = 1 5 × 100% = 20%

(ii) 24 টি কুলের মধ্যে 6 টি কুল পচে গেছে। মোট কুলের শতকরা কত কুল পচে গেছে দেখি।
সমাধান:
পচা কুলের অংশ = 6 24
শতকরা পচেছে = 6 24 × 100% = 1 4 × 100% = 25%

(iii) আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত। ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন। আজ মোট ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে হিসাব করি।
সমাধান:
স্কুলে এসেছে = (35 – 7) = 28 জন।
উপস্থিতির অংশ = 28 35
শতকরা উপস্থিত হয়েছে = 28 35 × 100% = 4 5 × 100% = 80%

(iv) 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নীচে আছে। বাঁশটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে হিসাব করি।
সমাধান:
বাঁশের কাদা ও জলের উপরে আছে = (55 – 11) = 44 মিটার।
উপরের অংশের ভগ্নাংশ = 44 55
শতকরা উপরে আছে = 44 55 × 100% = 4 5 × 100% = 80%


8. আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100 টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। হিসাব করে দেখি আরও কতগুলি বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি হলো।
সমাধান:
বর্তমানে গল্পের বই আছে = 2100 টি।
আরও বই কেনা হলো = 2100 এর 30%
= 2100 × 30 100 = 630 টি।
এখন লাইব্রেরিতে মোট গল্পের বই হলো = (2100 + 630) = 2730 টি।

উত্তর: আরও 630টি বই কেনা হলো এবং এখন লাইব্রেরিতে মোট গল্পের বই 2730 টি হলো।


9. আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসাব করে দেখি।
সমাধান:
মোট ছাত্রছাত্রী = 1230 জন।
উপস্থিত ছাত্রছাত্রী = 1230 এর 20%
= 1230 × 20 100 = 246 জন।

উত্তর: আজ 246 জন স্কুলে উপস্থিত হয়েছে।


10. আজ আমি নিজে কমলালেবুর সরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলালেবুর সরবত তৈরি করতে সরবতের 18% কমলালেবুর রস দিতে হলো। কত মিলিলিটার কমলালেবুর রস দিলাম হিসাব করি।
সমাধান:
মোট সরবত = 300 মিলিলিটার।
কমলালেবুর রস = 300 এর 18%
= 300 × 18 100 = 54 মিলিলিটার।

উত্তর: আমি 54 মিলিলিটার কমলালেবুর রস দিলাম।


11. শোভন এবছরে জমিতে জৈবসার ব্যবহার করায় ধানের ফলন গতবছরের তুলনায় 25% বেড়েছে। গতবছরে 12 কুইন্ট্যাল ধান ফললে এবছর কত কুইন্ট্যাল ধান ফলেছে হিসাব করি।
সমাধান:
গতবছরের ফলন = 12 কুইন্ট্যাল।
ফলন বেড়েছে = 12 এর 25%
= 12 × 25 100 = 3 কুইন্ট্যাল।
এবছর মোট ধান ফলেছে = (12 + 3) = 15 কুইন্ট্যাল।

উত্তর: এবছর 15 কুইন্ট্যাল ধান ফলেছে।


12. রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ঐ গ্রামের জনসংখ্যা 775 জন হলে, এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করি।
সমাধান:
আগে জনসংখ্যা ছিল = 775 জন।
জনসংখ্যা বেড়েছে = 775 এর 12%
= 775 × 12 100 = 93 জন।
এখন মোট জনসংখ্যা হয়েছে = (775 + 93) = 868 জন।

উত্তর: এখন জনসংখ্যা 868 জন হয়েছে।


13. এবছরে আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাশ করে তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে।
সমাধান:
মোট পরীক্ষার্থী = 80 জন।
পাশ করেছে = 80 এর 65%
= 80 × 65 100 = 52 জন।

উত্তর: এবছরে 52 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে।


14. এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। 20 কিগ্রা. এইরকম পিতল তৈরি করতে কত কিগ্রা. দস্তা লাগবে হিসাব করে দেখি।
সমাধান:
পিতলে তামা আছে = 70%।
অতএব, পিতলে দস্তা আছে = (100% – 70%) = 30%।
মোট পিতলের পরিমাণ = 20 কিগ্রা.
দস্তা লাগবে = 20 এর 30%
= 20 × 30 100 = 6 কিগ্রা.

উত্তর: পিতল তৈরি করতে 6 কিগ্রা. দস্তা লাগবে।


15. চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাব। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কতগ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কতগ্রাম চিনি ব্যবহার করব হিসাব করি।
সমাধান:
বর্তমান প্রতিদিনের ব্যবহার = 625 গ্রাম।
চিনি ব্যবহার কমাব = 625 এর 4%
= 625 × 4 100 = 25 গ্রাম।
কমানোর পর প্রতিদিন ব্যবহার করব = (625 – 25) = 600 গ্রাম।

উত্তর: প্রতিদিন 25 গ্রাম চিনি কম ব্যবহার করব এবং প্রতিদিন 600 গ্রাম চিনি ব্যবহার করব।


16. অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়িভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়িভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত হিসাব করি।
সমাধান:
ধরি, অনিলবাবুর মাসিক আয় = x টাকা।
শর্তানুসারে, x এর 22% = 1870
বা, x × 22 100 = 1870
বা, x = 1870 × 100 22 = 85 × 100 = 8500

উত্তর: অনিলবাবুর মাসিক আয় 8500 টাকা।


17. ইয়াসমীনা খাতুন তাঁর মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন, তবে ইয়াসমীনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসাব করি।
সমাধান:
ধরি, মোট চাষের জমি = x বিঘা।
শর্তানুসারে, x এর 55% = 11
বা, x × 55 100 = 11
বা, x = 11 × 100 55 = 100 5 = 20

উত্তর: ইয়াসমীনা খাতুনের মোট 20 বিঘা চাষের জমি আছে।


18. আমাদের পরিবারে মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করি।
সমাধান:
বর্তমানে মোট খরচ = (4750 + 5900) = 10650 টাকা।

খাওয়ার খরচ বাড়বে = 4750 এর 10% = 4750 × 10 100 = 475 টাকা।
নতুন খাওয়ার খরচ = (4750 + 475) = 5225 টাকা।

অন্যান্য খরচ কমবে = 5900 এর 16% = 5900 × 16 100 = 944 টাকা।
নতুন অন্যান্য খরচ = (5900 – 944) = 4956 টাকা।

নতুন মোট খরচ = (5225 + 4956) = 10181 টাকা।
যেহেতু 10181 < 10650, তাই মোট খরচ কমবে।
খরচ কমবে = (10650 – 10181) = 469 টাকা।

উত্তর: মোট মাসিক খরচ 469 টাকা কমবে।


19. একটি শহরের বর্তমান জনসংখ্যা 26250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তবে পরের বছরের জনসংখ্যা কত হবে হিসাব করি। দুই বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি।
সমাধান:
বর্তমান জনসংখ্যা = 26250 জন।
1 বছর পর জনসংখ্যা বাড়বে = 26250 এর 4%
= 26250 × 4 100 = 1050 জন।
∴ পরের বছরের (1 বছর পর) জনসংখ্যা হবে = (26250 + 1050) = 27300 জন।

আবার, 2য় বছরে জনসংখ্যা বাড়বে = 27300 এর 4%
= 27300 × 4 100 = 1092 জন।
∴ দুই বছর পরে জনসংখ্যা হবে = (27300 + 1092) = 28392 জন।

উত্তর: পরের বছরের জনসংখ্যা 27300 জন হবে এবং দুই বছর পরে জনসংখ্যা 28392 জন হবে।


20. ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্ট্যাল প্রতি 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্ট্যাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন হিসাব করি।
সমাধান:
ফসল ওঠার মুখে 1 কুইন্ট্যাল ধানের দাম = 1080 টাকা।
বর্ষাকালে প্রতি কুইন্ট্যালে দাম বৃদ্ধি পায় = 1080 এর 15%
= 1080 × 15 100 = 162 টাকা।
অর্থাৎ, 1 কুইন্ট্যালে কৃষক বেশি পেতেন 162 টাকা।
∴ 12 কুইন্ট্যাল ধানে তিনি বেশি পেতেন = 162 × 12 = 1944 টাকা।

উত্তর: তিনি বর্ষাকালে ধান বিক্রি করলে 1944 টাকা বেশি পেতেন।

error: Content is protected !!
Scroll to Top